ব্রেকিং নিউজ
যুবলীগ নেতা আবুল হাসান আবারো বেপরোয়া : মতিঝিলে চালাচ্ছে নীরব চাঁদাবাজি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ (জাভবা) ওসমান হাদি হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে প্রস্তাব দেবে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল নান্দাইলে ধর্মের আড়ালে ভণ্ডামি: মিল্লাত রাব্বির সাম্রাজ্য, নারী ভক্ত, অবৈধ অর্থ ও রহস্যজনক মৃত্যুর কালবেলার সাংবাদিকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ফাঁসানো হয় জুলাই কন্যা সুরভীকে
×

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২/৭/২০২৪, ১০:১৫:০০ PM

ভারতের পূজার অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ ১২০ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে সনাতন ধর্মাবলম্বীদের পূজার অনুষ্ঠানে মঙ্গলবার (২ জুলাই) পদদলিত হয়ে শিশুসহ ১২০ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।হাতরস শহরের রতিভানপুরে স্থানীয় ধর্মগুরু ভোলে বাবার সৎসঙ্গ প্রার্থনার আয়োজনে বিপুল সংখ্যক পূণ্যার্থী জড়ো হয়েছিলেন। বিকালে প্রার্থনার আনুষ্ঠানিকতা শেষ হলে সোমবার রাত থেকে বন্ধ থাকা রাস্তা খুলে দেয় পুলিশ। এরপর ভিড়ের চাপে পদদলিত হওয়ার এই ঘটনা ঘটে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুর্ঘটনার কারণ উদঘাটনে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে গঠিত হয়েছে তদন্ত কমিটি। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। তাদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় বেড়েছে মৃত্যু।

স্থানীয় একটি কমিউনিটি হেলথ সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওই ধর্মীয় অনুষ্ঠানে প্রার্থনা সভা বা ‘সৎসঙ্গ’ চলাকালে কয়েক শ’ মানুষের উপস্থিতিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালগুলোতে নিহতদের মরদেহ এবং আহতদের নিয়ে আসার সময় স্বজনদের আর্তনাদে পরিবেশ ভারি হয়ে ওঠে।                                                                                 

ইতোমধ্যে নিহতদের পরিবারের জন্য ২ লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আয়োজকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সূত্র: দ্য স্টেটস্ম্যান, এনডিটিভি